ঢাকা | বঙ্গাব্দ

‎গোয়াইনঘাট লাকী প্রবাসী উন্নয়ন পরিষদ কর্তৃক ১৩০ পরিবারের মধ্য ঈদ সামগ্রী বিতরণ ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
‎গোয়াইনঘাট লাকী প্রবাসী উন্নয়ন পরিষদ কর্তৃক ১৩০ পরিবারের মধ্য ঈদ সামগ্রী বিতরণ  ‎ ছবির ক্যাপশন: ঈদ সামগ্রী বিতরণ
মতিউর রহমান ‎গোয়াইনঘাট:গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন "লাকী প্রবাসী উন্নয়ন পরিষদ" এর উদ্যোগে গ্রামের হতদরিদ্রের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে। 
‎১৮ই মার্চ বুধবার সকাল ১১:০০টায় গ্রামের লাকী প্রাথমিক বিদ্যালয়ের এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
‎এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাস্টার কামাল উদ্দিন, প্রবাসী নেতা আব্দুস সাত্তার, জামাল উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, আব্দুল মন্নান, নূরউদ্দিন, মছরব আলী,সামাদ, আজির উদ্দিন ও হেলাল উদ্দিনসহ প্রমুখ।
‎গ্রামের ১৩০ টি পরিবারের মধ্যে ৫টি আইটেমের সমন্বয়ে তৈরি প্যাকেজের ৫০০ টাকা মূল্যের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের সাবেক দুই উপদেষ্টার পরিবারকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী দেয়া হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষিতে সফলতা সাংবাদিক কাওছার আহমদ রাহাতের

কৃষিতে সফলতা সাংবাদিক কাওছার আহমদ রাহাতের