নিজস্ব প্রতিবেদক: স্পেনের বার্সেলোনায় বসবাসরত গোয়াইনঘাট প্রবাসীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ মার্চ) বার্সেলোনায় আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী নিপু রায়হান, ফয়েজ আহমেদ, ফয়সাল আহমেদ, আবদুল সাত্তার সিকদার, মেহরাব হোসেন অপি-সহ বিভিন্ন দেশের প্রবাসীরা।
অনুষ্ঠানটি প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়। এসময় উপস্থিত প্রবাসীরা বলেন, "প্রবাস জীবনে শত কর্মব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে ভবিষ্যতেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।"
পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
Rubel Ahmed