ঢাকা | বঙ্গাব্দ

বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এমএ রহিমের ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এমএ রহিমের ঈদুল ফিতরের শুভেচ্ছা ছবির ক্যাপশন: চেয়ারম্যান এমএ রহিম

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও রোটারিয়ান এমএ রহিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ও ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। ঈদুল ফিতর আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।"

বিশিষ্ট সমাজসেবক এমএ রহিম আরও বলেন, "ঈদ কেবল উৎসব নয়, ঈদ আমাদের ধৈর্য ও সহনশীলতার প্রতিফলন। এই খুশির দিনে আমরা যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাই। আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্যই হোক এই ঈদের মূল চালিকাশক্তি।"

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বলেন, "পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বজুড়ে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।"


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনা দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

নেত্রকোনা দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ