ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, মাদক ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, মাদক ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ছবির ক্যাপশন: ওসি ওমর ফারুক
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে গোয়াইনঘাট থানার দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে তিনি সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি পুলিশ বিভাগের এক আদেশে তাকে গোয়াইনঘাট থানায় বদলি করা হয়।

​রেকর্ড ৩ বার শ্রেষ্ঠ ওসি:
বিয়ানীবাজার থানায় থাকাকালীন সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ওমর ফারুক তিন-তিনবার সিলেট জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ হিসেবে পুরস্কৃত হন।

​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত ওসি ওমর ফারুক বলেন, "গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখা, অপরাধ দমন এবং সাধারণ জনগণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব।"​তিনি আরও বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অপরাধমুক্ত ও নিরাপদ গোয়াইনঘাট উপজেলা গড়ে তুলতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ