নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জৈন্তাপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ খালেক (৩৯), পিতা—আব্দুর রহিম, সাং—নয়াখেল টিকর, গোয়াইনঘাটকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গোয়াইনঘাটের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১০-এর সাইবার পিটিশন মামলায় সিআর পরোয়ানাভুক্ত রশিদা বেগম (৩৭), নাজিম মিয়া (১৯), বাবুল মিয়া (৪৩) ও সেলিম মিয়া (২২)-কে হাতিরকান্দি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গোয়াইনঘাট থানার নিয়মিত মামলায় ফারুক আহমদ (৪৪), পিতা—আব্দুল মান্নান, সাং—শনিরগ্রাম, ৪নং লেংগুড়া ইউনিয়নকে গ্রেপ্তার করেন এসআই (নিঃ) আরেফিন সিদ্দেকি ভূইয়া।
এছাড়া পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পান্থুমাই সীমান্ত পিলার-১২৬৮-এর কাছ থেকে মিনা আক্তার (২২), মারিয়া আক্তার (২০), মানিক মিয়া (২৬) ও মিম আক্তার (২১)-কে গ্রেপ্তার করা হয়।
এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা নং-২৭(৯)২৬ দায়ের করা হয়েছে। মামলায় বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১১(১)(ক)/১১(১)(গ) এবং ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১০ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Rubel Ahmed