ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এর কলে পুলিশের অভিযান—গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এর কলে পুলিশের অভিযান—গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: গ্রেফতারকৃত ২ জনের ছবি।
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে ভিকটিমের স্বামীর বন্ধু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

অভিযোগের পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নেহাল, পিতা মৃত বশির উদ্দিন এবং মাসুক, পিতা মৃত চান মিয়া। তারা দুজনই নগর ডেংরি এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, “৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে  ঈ

জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে ঈ