ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে ২ জনকে দেড়লাখ টাকা জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
জগন্নাথপুরে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে ২ জনকে দেড়লাখ টাকা জরিমানা। ছবির ক্যাপশন: মাটি পরিবহনকৃত ট্রাক্টর গাড়িকে আটক করেন ভ্রাম্যমাণ।
জগন্নাথপুর প্রতিনিধি: 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে ৩ মার্চ মঙ্গলবার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে হাওর থেকে মাটিকেটে পরিবহনের দায়ে ২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় মোট দেড়লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা যায়নি। 

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটের ওলির খালে সেতুর উদ্যোগে আশার আলো: দীর্ঘদিনের দুর

গোয়াইনঘাটের ওলির খালে সেতুর উদ্যোগে আশার আলো: দীর্ঘদিনের দুর