ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটক-৮

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
গোয়াইনঘাটে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটক-৮ ছবির ক্যাপশন: আটককৃত ব্যক্তিদ্বয় ও ভারতীয় কসমেটিকস
নিজস্ব প্রতিবেদক: 
সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্যসহ ৮ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রীজের পাশে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মোজাম্মেল হক'র নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ভাবে ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫ ও প্রাইভেটকার ঢাকা মেট্রো -গ ২১-৩৬৪২ গাড়ি তল্লাশী করে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ করে এবং দুটি গাড়ির ড্রাইভারসহ ৮ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা ও মোঃ স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে মো: তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মোঃ আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মোঃ রুবেল সরকার ও গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ এবং ৮ জনকে আটক করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর যৌথ উদ্যোগে

এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর যৌথ উদ্যোগে