নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট প্রাইমারি স্কুল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব বালু ও পাথর মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বল্লাঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা ৩১,৫০০ ঘনফুট বালু, ৮,০০০ ঘনফুট পাথর এবং ৫,০০০ ঘনফুট ভিট বালু জব্দ করা হয়। জব্দকৃত এসব বালু ও পাথর পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
অভিযান পরিচালনা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু- পাথর উত্তোলন, ক্রয়-বিক্রয় রোধে এই অভিযান চালানো হয়েছে।
Rubel Ahmed