ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে  ঈদের খাদ্য সামগ্রী বিতরন ছবির ক্যাপশন: ঈদ সামগ্রী বিতরণী
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: 
মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকির অর্থায়নে ও একতা যুব সংঘের তত্বাবধানে  জগন্নাথপুর ৬ নং ওয়ার্ডের হাশিমাবাদ গ্রামের  সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার বাদ জোহর জগন্নাথপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের হাশিমাবাদ  আবাসিক এলাকায় একতা যুব সংঘের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাসভবনে সংঘটনের সভাপতি কবির হোসেনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও তরুন যুবকদের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ গন্যমান্য মুরব্বিগন। এছাড়াও পর্যায়ক্রমে ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আব্দুল মতিন লাকি কিছু মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হবে  আগামীতেও আমার এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আব্দুল মতিন লাকি ভাই প্রায় তিন বছর যাবত হাশিমাবাদ আবাসিক এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন, আমার তাহার এই রকম উদ্যোগ নেয়ার জন্য আমরা কৃতজ্ঞত। আমরা আশা করি তিনির এরকম উদ্যোগ যেন অব্যাহত থাকে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকের চরমহল্লায় ফেইসবুক পোস্ট নিয়ে ব্যাপক সংঘর্ষে ঘরবাড়ি ভা

ছাতকের চরমহল্লায় ফেইসবুক পোস্ট নিয়ে ব্যাপক সংঘর্ষে ঘরবাড়ি ভা