ঢাকা | বঙ্গাব্দ

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
ছাতক থানা পুলিশের  অভিযানে বিভিন্ন মামলার  ৩ আসামী গ্রেফতার। ছবির ক্যাপশন: গ্রেফতারকৃত ৩ আসামী
সেলিম মাহবুবঃ ছাতক থানা পুলিশের অভিযানে সিআর ওয়ারেন্ট ভুক্ত ২জন এবং নিয়মিত মামলার এজাহার নামীয় ১জন সহ মোট ৩জন আসামী গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন পারিবারিক জারী-২-১৯, পারিবারিক মোকদ্দমা -১১/১৮ এর আসামী উত্তর খুরমা ইউনিয়নের দাহারগাঁও গ্রামের সাদেক আলীর পুত্র মো. আলী আহমদ। 
 
বিবিধ-মামলা নং  ১১৩/২৫ (ছাতক) এর আসামী নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় গ্রামের মৃত বাবর আলীর পুত্র মো. সাইদুর রহমান। 

ছাতক থানার মামলা নং-২৩ (১০)২৫, জি আর-৩১৫/২৫ এর আসামী জাউয়াবাজার ইউনিয়নের লক্ষনসোম গ্রামের আকলুছ আলীর পুত্র মো.মমিন হোসেন মমিন। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক ৩ আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে  সোপর্দ করা হয়েছে। ##

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হ

গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হ