ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান: ২৩ জন গ্রেফতার, ধ্বংস ২৭ ড্রেজার, ৫ লাখ জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
গোয়াইনঘাটে এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান: ২৩ জন গ্রেফতার, ধ্বংস ২৭ ড্রেজার, ৫ লাখ জরিমানা ছবির ক্যাপশন: অভিযানের চিত্র
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন। এসময় অভিযানে উপস্থিত ছিলেন , গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১০ জনকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ, পরিবেশ ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সরকারি অনুমোদন ছাড়া কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল

যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল