ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম, সম্পাদক জিল্লুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম, সম্পাদক জিল্লুর ছবির ক্যাপশন: সভাপতি ও সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে জামিল আহমদ মাসুমকে সভাপতি এবং মোঃ জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মোঃ শামিম আহমদ সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ সাহেল আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সরকারি কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন; সুমন

গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন; সুমন