ঢাকা | বঙ্গাব্দ

‎জৈন্তাপুরে আদালতের নোটিশ অমান্য করে, রাতের আঁধারে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
‎জৈন্তাপুরে আদালতের নোটিশ অমান্য করে, রাতের আঁধারে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ ছবির ক্যাপশন: জমি
হাসান মোহাম্মদ বদরুল, জৈন্তাপুর (সিলেট): সিলেটের জৈন্তাপুর উপজেলার সরুফৌদ দরবস্ত এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আদালতের নোটিশ জারির পরও ২য় পক্ষের বিরুদ্ধে রাতের অন্ধকারে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
‎নোটিশ সূত্রে জানা যায়, ১ম পক্ষ নুরুল হক (৭০), পিতা মৃত আছদ আলী। অপরদিকে ২য় পক্ষ দুলাল আহমেদ, শামিম আহমেদ ও ইকবাল আহমেদ, সর্ব পিতা আবু বক্কর—উভয়ের বাড়ি একই এলাকার বাসিন্দা।
‎অভিযোগে বলা হয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ২য় পক্ষ গভীর রাতে শ্রমিক নিয়ে এসে বিরোধপূর্ণ জায়গায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
‎এদিকে, পূর্বে জারি করা আইনি নোটিশে স্পষ্টভাবে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের দখল বা নির্মাণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গোপনে কাজ চালানো হচ্ছে বলে দাবি ১ম পক্ষের।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
‎উল্লেখ্য, সংশ্লিষ্টদের নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ রয়েছে।
‎এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে বজ্রপাতের সময় মৃত্যু ঝুঁকি কমাতে লাফার্জহোলসিমের মাস ব

ছাতকে বজ্রপাতের সময় মৃত্যু ঝুঁকি কমাতে লাফার্জহোলসিমের মাস ব