ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কে.এম লিমন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কে.এম লিমন ছবির ক্যাপশন: সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এর ছবি
নিজস্ব প্রতিবেদক: 
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. করিম মাহমুদ লিমন (কে.এম লিমন)।

শুক্রবার (৯ অক্টোবর) উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আবুল হোসেন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এমএ মতিন পেয়েছেন ১১ ভোট। ২৬ ভোটের মধ্যে চার ভোটের ব্যবধানে জয়ী হন আবুল হোসেন।

অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন মিনহাজ মির্জা।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম লিমন), সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম রয়েছেন। নির্বাহী সদস্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিলাল উদ্দিন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়। তাঁর দায়িত্ব পালনে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা জোরদার হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’