ঢাকা | বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক ছবির ক্যাপশন: আটক মালামালের ছবি
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা এসব মালামাল আটক করেন।
আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু, পান মসলা, সুপারি এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট অলিম্পিক ব্রিকস ফিল্ডের এম.ডি বেলাল উদ্দিন'র ঈদুল

গোয়াইনঘাট অলিম্পিক ব্রিকস ফিল্ডের এম.ডি বেলাল উদ্দিন'র ঈদুল