আব্দুল হালিম (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক ইস্টালিন তারিয়াং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি অরাজনৈতিক ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Rubel Ahmed