শামীম আহম:সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া -এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) গোয়াইনঘাট উপজেলার ইমরান আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান শেরগুলের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সাধারণ সম্পাদক আলিম উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক এম এম কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি শামসুল হক (সাবেক মেম্বার), উপজেলা বিএনপির সহসভাপতি মনির উদ্দিন মেম্বার ও উপজেলা বিএনপির সদস্য বুলবুল আহমদ,উপজেলা জাসাসের সাবেক আহবায়ক নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহমান মেম্বার এবং জিসাস গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হাজি হারুনুর রশিদ, সহসভাপতি মন্তাজ আলী, ১ম যুগ্ম সম্পাদক মুতলিব মেম্বার, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, আব্দুল খালিক মেম্বার, সেলিম আহমদ, সদর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক বেলাল উদ্দিন, সদস্য সচিব আল-আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর হোসেন,গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর, উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ উদ্দিন হাসান, প্রচার সম্পাদক রহিম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ ও ছাত্র বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Rubel Ahmed