ঢাকা | বঙ্গাব্দ

বিছনাকান্দিতে ১২৫ বোতল ভারতীয় এসকোট উদ্ধার, পলাতক ২ জনের নামে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
বিছনাকান্দিতে ১২৫ বোতল ভারতীয় এসকোট উদ্ধার, পলাতক ২ জনের নামে মামলা ছবির ক্যাপশন: ১২৫ বোতল ভারতীয় এসকোট

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য 'এসকোট' উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙ্গা গ্রামে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসেন এবং কনস্টেবল সোহেল, নুর হোসেন ও মোর্সালিনের সমন্বয়ে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে নতুন ভাঙ্গা গ্রামের মকদ্দছ আলীর বসতবাড়ির প্রথম কক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা ৫টি কার্টুন থেকে ১২৫ বোতল ভারতীয় এসকোট জব্দ করা হয়।

অভিযান টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলম (৪০) ও হেলাল আহমদ নামে দুই ব্যক্তিকে পলাতক আসামি করে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে এসআই আনোয়ার হোসেন ও এএসআই আলী আহম্মদ জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়াইনঘাট থানা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪

জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪