ঢাকা | বঙ্গাব্দ

জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু জব্দ ও নৌকা ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু জব্দ ও নৌকা ধ্বংস ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালত
সুয়েব রানা, জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৪ মে) উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালান জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় সাড়ে ১২ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা ধ্বংস করা হয়।

একই দিনে উপজেলার আলুবাগান এলাকায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে টিলা কেটে উত্তোলিত লাল পাথর মজুদ রাখার দায়ে ময়নামতি স্টোন ক্রাশারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন, পরিবেশ ধ্বংস ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। তিনি পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবার সচেতন সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজের বিচার অবশ্য

জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজের বিচার অবশ্য