ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিলের একাংশ
নাইম আহমদ, কোম্পানীগঞ্জ : 
সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২৩ রমজান (১২ মার্চ) তেলিখাল বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ক্বারী মুস্তাকিম বিল্লাহ তাহমিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায়  এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল বাসিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান। 

এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী

গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী