ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে মোঃ আব্দুল হালিমের শুভেচ্ছা বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ঈদুল ফিতর উপলক্ষে মোঃ আব্দুল হালিমের শুভেচ্ছা বার্তা ছবির ক্যাপশন: আব্দুল হালিম
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, নির্বাহী সম্পাদক (দৈনিক উত্তর সিলেট পোর্টাল) এবং বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, শান্তি ও ভালোবাসা সবার জীবনে ছড়িয়ে পড়ুক। এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব শুধুমাত্র নিজের আনন্দে সীমাবদ্ধ থাকা নয়; বরং সেই আনন্দ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া। মানবতার সেবায় নিয়োজিত থাকা, অন্যের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করা এবং একটি সহানুভূতিশীল, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক”।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যথাযোগ্য মর্যাদায় গোয়াইনঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উ

যথাযোগ্য মর্যাদায় গোয়াইনঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উ