ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু ছবির ক্যাপশন: অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

সিলেট সেক্টর সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্ত নজরদারি ও ড্রোন পরিচালনা বিষয়ে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী SSSDW-এর সম্পূর্ণ কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা, বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে Drone Maneuver ও ড্রোনের আভিযানিক প্রয়োগসংক্রান্ত বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।

মহড়া শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়াইনঘাটের রতন কু

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়াইনঘাটের রতন কু