ঢাকা | বঙ্গাব্দ

জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: পানি

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে দাদীর সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ তার দাদীর সঙ্গে নরসিংদী থেকে জাফলংয়ে ভ্রমণে আসে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট এলাকায় অসাবধানতাবশত সে গভীর পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন তালুকদার জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই ব্যবহারে ফেক আইডিতে অপপ্রচার: গোয়াইনঘাটে দুই ইউপি সদস্যে

এআই ব্যবহারে ফেক আইডিতে অপপ্রচার: গোয়াইনঘাটে দুই ইউপি সদস্যে