ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ‘প্রবাসী কল্যাণ পরিষদ’র উদ্যোগে ১৩০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
গোয়াইনঘাটে ‘প্রবাসী কল্যাণ পরিষদ’র উদ্যোগে ১৩০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: ঈদ সামগ্রী বিতরণ
ডেক্স নিউজ : 
“একে অন্যের হাত ধরি, দারিদ্র মুক্ত সমাজ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে, ২০২৬) বিকাল ৩ ঘটিকায় গোয়াইনঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ১৩০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল আযহার উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

গোয়াইনঘাট সদর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের স্থানীয় আহবায়ক হাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় যেভাবে এগিয়ে আসছেন তা সত্যিই প্রশংসনীয়। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসী সংগঠনগুলো এগিয়ে এলে দারিদ্র্যমুক্ত সমাজ গড়া সহজ হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ডাঃ মুহিবুর রেজা বাবুল এবং পরিষদের আরেক উপদেষ্টা মুহাম্মদ গোলাম রব্বানি ফারুক।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে। আগামীতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতির পিতার রুহের মাগফিরাত ক

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতির পিতার রুহের মাগফিরাত ক