ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে নবাগত ওসির যোগদানে মাদকবিরোধী সফল অভিযানে মদ, বিয়ার, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
গোয়াইনঘাটে নবাগত ওসির যোগদানে মাদকবিরোধী সফল অভিযানে মদ, বিয়ার, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪ ছবির ক্যাপশন: আটক ব্যক্তিদ্বয়
ডেক্স নিউজ:  
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিয়ার, গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিক-নির্দেশনায় থানার পৃথক দুটি দল এই সফল অভিযান পরিচালনা করে। ​১ম অভিযান: ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার : থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফায়াজ উদ্দিনের নেতৃত্বে এএসআই আলী আহম্মদ, এএসআই অনুপ রায় এবং কনস্টেবল অসিত পালের সমন্বয়ে গঠিত একটি টিম বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: ১. সুজন আহমদ (১৮) ২. আব্দুল রাব্বি ওরফে মোহাম্মদ রাব্বি (১৯) গ্রেফতারের পর তাদের তল্লাশি করে একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় কাগজের কার্টুন থেকে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কি (যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০ টাকা) এবং অন্য একটি প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল ভারতীয় টুবার্গ প্রিমিয়াম বিয়ার (যার আনুমানিক বাজার মূল্য ৭,৮০০ টাকা) উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। ​২য় অভিযান: গাঁজা ও ইয়াবা উদ্ধার ​অন্য একটি অভিযানে এসআই (নিঃ) অমিত সিংহের নেতৃত্বে এএসআই মোঃ মনির হোসাইন এবং কনস্টেবল মোঃ মোর্সালিন মিয়া অপর দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ রইছ উদ্দিন (৪৫) ২. মোঃ জাকির হোসেন (৫০)
​ধৃত আসামিদের হেফাজত থেকে একটি নীল রঙের পলিথিন ব্যাগে মোড়ানো ২০ পুড়িয়া গাঁজা (ওজন ৪০ গ্রাম, আনুমানিক মূল্য ২,০০০ টাকা) এবং একটি কালো রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৪,৫০০ টাকা) জব্দ করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই বিশেষ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট বাজার মূল্য প্রায় ২৯,৩০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো: ওমর ফারুক।  

এদিকে নবাগত ওসির যোগদানের প্রথম দিনেই এমন মাদকবিরোধী সফল অভিযানের প্রশংসা করেছেন সচেতন মহল। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ