ঢাকা | বঙ্গাব্দ

২নং পশ্চিম জাফলং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির আহমেদ সুমন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
২নং পশ্চিম জাফলং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির আহমেদ সুমন ছবির ক্যাপশন: বেনজির আহমেদ সুমন
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেনজির আহমেদ সুমন। জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই ব্যক্তি এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন।এছাড়া ছাত্ররাজনীতিতেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

বেনজির আহমেদ সুমন দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র দেখা যায়।

তিনি দক্ষিণ প্রতাপপুর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি এবং প্রতাপপুর বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দারুল কুরআন ডালার পশ্চিম পাড় শাহী ঈদগাহ মাদ্রাসার দাতা সদস্য।

ব্যবসায়িক ক্ষেত্রে তিনি তামাবিল, সিলেটে অবস্থিত মেসার্স আজাদ অ্যান্ড ব্রাদার্স কয়লা ও পাথর আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগী সদস্য। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর অবদান রয়েছে। তিনি হযরত আবু বকর জামে মসজিদের দাতা হিসেবে সহযোগিতা করে আসছেন। 

স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড ও ব্যবসায়িক পরিচিতির কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বেনজির আহমেদ সুমনকে নিয়ে আলোচনা চলছে। 

বেনজির আহমেদ সুমন বলেন, “আমি পশ্চিম জাফলং ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি বলেন, “পশ্চিম জাফলং ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন নিশ্চিতকরণ এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে উদ্যোগ নেব। কর্মসংস্থান সৃষ্টি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ করতে চাই।

তিনি আরও বলেন, “আমি চাই, ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে বণ্টন, নাগরিক সেবা সহজলভ্য করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেব। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, নারীদের উন্নয়ন এবং অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যাশা রাখি।

বেনজির আহমেদ সুমন বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। জাতীয়তাবাদীদল বিএনপি এবং জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিলে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে পশ্চিম জাফলং ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এতিম দিবসে ইসলামিক রিলিফের আলোচনা সভা

এতিম দিবসে ইসলামিক রিলিফের আলোচনা সভা