নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:সিলেটের গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় এসিল্যান্ড ওমর ফারুক বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক। আমরা যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে আসুক, এটাই আমার প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "ঈদের এই পবিত্রতা ও শিক্ষা যেন আমাদের সারা বছরের পথচলায় পাথেয় হয়ে থাকে। আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ গোয়াইনঘাট গড়ে তুলি।"
পরিশেষে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে শান্তিপূর্ণভাবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।
Rubel Ahmed