ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড বিতরণ ছবির ক্যাপশন: ফ্যামিলি কার্ড বিতরণের দৃশ্য
দিরাই প্রতিনিধ :
সরকারের শিল্প, বানিজ্য, বস্ত্রও পাট মন্ত্রী খন্দকার আব্দুসল মুক্তাদির বলেছেন, ফ্যামিলি কার্ড প্রদান ছিল বিএনপি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার, আজ বিএনপির সরকারের দায়িত্ব গ্রহনের ২১ দিন।এ অল্প দিনের মধ্যেই আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি বাংলাদেশের ১০ টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রমান করছেন তিনি নির্বাচনী অঙ্গিকার পালনে কতটুকু সিরিয়াস।পর্যায়ক্রমে আমরা সারাদেশের অসহায় পরিবার কে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। 

তিনি বলেন হাওর এলাকার কৃষির উন্নয়নে আমরা প্রদক্ষেপ নেবো, সারা দেশে ধান উৎপাদনে ব্যাপক উন্নয়ন হলে হাওর এলাকায় তেমন উন্নয়ন হযনি, আমরা নদী খনন, শিক্ষা যোগাযোগ সহ হাওরাঞ্চলের উন্নয়ন যাবতীয় প্রদক্ষেপ গ্রহন কারবো। 

মঙ্গলবার ( ১০ মার্চ ) সকাল ১১ টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের  ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইনষ্টাক্ঠর হরিপদ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনের  এমপি মোঃ নাছির চৌধুরী, সুনামগঞ্জ ৫ আসনের এমপি কলিমউদ্দিন আহমেদ মিলন,সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়সর আহমদ, সুনামগঞ্জ ১ আসনের এমপি  কামরুল ইসলাম  কামরুল, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক শহিদুল ইসলাম  ।

স্বাগত  বক্তব্য রাখেন  দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। মাননীয় মন্ত্রী ৫ জন অসহায় নারীর হাতে প্রতিকৃতি ফ্যামিলি কাড  তুলে দিয়ে উদ্বোধন করেন।
 
উপজেলার  কুলজ ইউনিয়নের  একটি ওয়ার্ডে ৬৯৭ জন নারী এই ফ্যামিলি কার্ড পাবেন।তাদের নিজনিজ একাউন্টে ঈদের আগেই টাকা পাবেন।

 সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনের এমপি মোঃ নাছির চৌধুরী তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

 সারাদেশের  ১০ টি বিভাগের মধ্যে সিলেট বিভাগের একমাত্র আমার আসনে প্রথম ধাপেই এই ফ্যামিলি কার্ডে অন্তর্ভুক্ত করার জন্য ।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর জানাযা ও দ

সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর জানাযা ও দ