ঢাকা | বঙ্গাব্দ

ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষক নুরুজ্জামান, অপারেশনে প্রয়োজন ১০–১২ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষক নুরুজ্জামান, অপারেশনে প্রয়োজন ১০–১২ লাখ টাকা ছবির ক্যাপশন: নুরুজ্জামান এর ছবি

আমিনুল ইসলাম,গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাটিকাপা গ্রামের বাসিন্দা ও কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের সাবেক শিক্ষার্থী।

অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার করাতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন বলে জানা গেছে।

তবে এই বিপুল অর্থের ব্যয়ভার বহন করা নুরুজ্জামানের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে তার চিকিৎসায় সহযোগিতার জন্য স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একজন শিক্ষককে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পারসোনাল): 01714-602129
নাম: Nuruzzaman
গ্রাম: মাটিকাপা
পোস্ট অফিস: হাদারপার
উপজেলা: গোয়াইনঘাট, সিলেট।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেগা প্রকল্পে তদন্ত শুরু, দুর্নীতি পেলেই ব্যবস্থা

মেগা প্রকল্পে তদন্ত শুরু, দুর্নীতি পেলেই ব্যবস্থা