ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
সিলেটে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অনুষ্ঠান থেকে তোলা
সিলেট প্রতিনিধি:
সিলেটে নাগরিক ও রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল গণতন্ত্র বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘স্বাধীনতা—Freedom of Expression for Digital Democracy (FREEDOM)’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি ৪ থেকে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল সুপ্রিমে অনুষ্ঠিত হয়। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (RWDO) এ প্রশিক্ষণের আয়োজন করে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট বিভাগের ৪টি জেলা(সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট) এর বৈচিত্র্যময় ৩২ জন ইয়ুথদের ফ্যাট চেকিং ও TFGBV, নারীদের প্রতি সহিংসতা,  নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, নাগরিক পরিসর (Civic Space), সর্বজনীন মানবাধিকার ঘোষণা (UDHR), বাংলাদেশের সংবিধান এবং মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি ডিজিটাল যুগে নাগরিক অধিকার চর্চা, অনলাইন পরিসরে স্বাধীন মতপ্রকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বিশেষভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিকদের মতপ্রকাশের সুযোগ ও অধিকার, নিরাপদ ডিজিটাল পরিসর তৈরি, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাস্তব জীবনে এসব অধিকার প্রয়োগের বিভিন্ন কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকদের মতে, বর্তমান ডিজিটাল যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নাগরিকদের মতপ্রকাশ এবং অংশগ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করেছে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা, তথ্যের সঠিক ব্যবহার, দায়িত্বশীল মতপ্রকাশ এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তাও বেড়েছে। এ বাস্তবতায় নাগরিকদের অধিকার ও স্বাধীন মতপ্রকাশ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে মানবাধিকার ও গণতন্ত্রের সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার সম্পর্ক এবং একটি কার্যকর নাগরিক পরিসর গড়ে তুলতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা।

প্রশিক্ষণে উপস্থিতি

স্বাধীনতা (Swadhinata) প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)-এর স্বাধীনতা প্রকল্পের সহকারী ম্যানেজার লাইসা মাহমুদ হেমা এবং রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (RWDO), সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা।

প্রশিক্ষক হিসেবে যারা ছিলেন

তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বাধীনতা প্রকল্প, RWDO-Sylhet-এর প্রজেক্ট ফোকাল মোঃ জাহিদুল ইসলাম রশিদ, RWDO-এর ম্যানেজার—ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন মোঃ মহসিন রেজা এবং ট্রেনার তাজকিরা তাহজিন।

প্রশিক্ষকরা বিভিন্ন সেশন পরিচালনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মৌলিক অধিকার, নাগরিক ও রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, সংবিধান এবং ডিজিটাল গণতন্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল পরিসরে নাগরিকদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা এবং একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক ডিজিটাল পরিবেশ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি পেলে সমাজে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়বে এবং মতপ্রকাশের স্বাধীনতা চর্চার ক্ষেত্র আরও শক্তিশালী হবে। বিশেষ করে তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (RWDO) আয়োজিত এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ বাস্তবায়নে সহযোগিতা করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পুরো কর্মসূচির অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি