ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে জমিতে চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
গোয়াইনঘাটে জমিতে চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছবির ক্যাপশন: থানায় অভিযোগের কপি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে পূর্বপুরুষের মালিকানাধীন জমিতে চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ভেরাবিল গ্রামের হাবিবুর রহমান (৪৩)। অভিযুক্তরা হলেন একই গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও মুমিনুল হক (৬০)। লিখিত অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ করেন, ভেরাবিল মৌজার বিএস দাগ নম্বর ১৬-এর প্রায় ৩৩ একর জমি তারা পূর্বপুরুষের বন্দোবস্ত দলিলের সূত্রে মালিকানা ও দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তার নিযুক্ত বর্গাচাষী আব্দুস শহীদ নিয়মিত চাষাবাদ করে আসছেন।

অভিযোগে বলা হয়, গত ৯ জুলাই ২০২৬ সকাল ১১টার দিকে আব্দুস শহীদ ওই জমিতে হালচাষ করতে গেলে অভিযুক্ত আনোয়ার হোসেন ও মুমিনুল হক সেখানে গিয়ে চাষাবাদে বাধা দেন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হয়ে বর্গাচাষীকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তদের ওই জমিতে কোনো স্বত্ব বা দখল নেই। এরপরও তারা অন্যায়ভাবে জমির ভোগদখল ও চাষাবাদে বাধা দিয়ে আসছেন।

এ ঘটনায় অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাবিবুর রহমান।
তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল আহমেদ এর ঈদ শুভেচ্ছা

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল আহমেদ এর ঈদ শুভেচ্ছা