ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন: দায়িত্ব গ্রহণকালের ছবি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত কমিটির সহসভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গোয়াইনঘাট প্রেসক্লাবের অতীত কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব স্টেল

গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব স্টেল