ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট সীমান্তে ৬৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
গোয়াইনঘাট সীমান্তে ৬৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ছবির ক্যাপশন: সংগ্রাম বিওপি থেক তোলা
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপির দায়িত্বাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব