ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জিরাসহ নৌকা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জিরাসহ নৌকা উদ্ধার ছবির ক্যাপশন: উদ্ধারকৃত জিরার ছবি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা চার চোরাকারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চার ব্যক্তি নৌকাযোগে ভারতীয় জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে যাচ্ছেন। পরে সরকারি স্পিডবোট দিয়ে একটি নৌকাকে ধাওয়া করা হলে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯৩০ কেজি জিরা ছিল। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক চারজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং-৪১(৮)২৬, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওমর ফারুক

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওমর ফারুক