ঢাকা | বঙ্গাব্দ

ক্ষমতার অপব্যবহারঃ ন্যায় বিচার বঞ্চিত অসহায় পরিবার নেপথ্যে ফ্যাসিস্ট আমলের বিতর্কিত ওসি মাহবুব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
ক্ষমতার অপব্যবহারঃ ন্যায় বিচার বঞ্চিত অসহায় পরিবার নেপথ্যে ফ্যাসিস্ট আমলের বিতর্কিত ওসি মাহবুব ছবির ক্যাপশন:

ফ্যাসিস্ট আমলের সাবেক এক ওসির ক্ষমতার রোষানলে পড়েছে সিলেটের বিয়ানীবাজার থানাধীন আকাখাজনা গ্রামের এক অসহায় পরিবার।স্থানীয় অনুসন্ধানে জানা যায় যে, সিলেটের বিয়ানীবাজার থানার আকাখাজনা গ্রামের আনছার আলীর সন্তান জিয়াউর রহমান ও একই গ্রামের মৃত জমির উদ্দিন এর সন্তান মোঃ তাজ উদ্দিন্ এর মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলতেছে। জিয়াউর রহমান কর্তৃক সরকারী রাস্তা ও খাল বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ আরও প্রকট হয়।

বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য একাধিকবার শালিষ দরবার হয়। এরই ধারবাহিকতায় গত ২৩/১২/২০২৫ খ্রিঃ তারিখে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সীমানা নির্ধারনের জন্য জমি পরিমাপ করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়ে বিষয়টি আর নিষ্পত্তি হয় নাই।

বিরোধ নিষ্পত্তি না হওয়ায়  এর মধ্যে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন ফ্যাসিস্ট আমলের বিতর্কিত ওসি মাহবুব। জিয়াউর রহামন ওসি মাহবুবের সম্পর্কে চাচাতো ভাই আর ভুক্তভোগী তাজ উদ্দিন ভাতিজা । ওসি মাহবুব পারিবারিক বিরোধের বিষয়টি নিষ্পাত্তি না করে আগুনে ঘি ঢালার মত কাজ করেন। তিনি তার ক্ষমতা কে অপব্যবহার করে জিয়াউর রহমান কে দিয়ে তাজ উদ্দিন, বদর উদ্দিন , জসিম উদ্দিন, শিব্বির আহমেদ, শাহেদ আহমদ, শামী মিয়ার নামে বিয়ানীবজার থানায় মামলা রুজু করান।যাহা বিয়ানীবাজার থানার মামলা নং-০৭। তারিখঃ ০৭/০১/২০২৬ খ্রিঃ। ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড। একই ঘটনায় তাজ উদ্দিন এর পরিবার বিয়ানীবাজার থানায় মামলা দিতে গেলে ওসি মাহবুবের অদৃশ্য শক্তির কারনে থানা মামলা গ্রহন কর নাই। ওসি মাহবুবের রোষানলে পড়ে তাজ উদ্দিন এর পরিবারের লোকদের নিয়ামিত আদালতে হাজিরা দিতে হয়।স্থানীয় অনুসন্ধানে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান যে, ওসি মাহবুব এর পক্ষপাতিত্বের কারনে দুই পরিবারের বিষয়টি আদালত পর্যন্ত গেছে। তিনি আরও জানান বিগত আওয়ামীলীগ আমলে ওসি মাহবুব প্রবল ক্ষমতাশালী ওসি ছিলো।

  উল্লেখ্য যে ওসি মাহবুবুর রহমান পুলিশ ডিপার্টমেন্টে ইংলিশ মাহবুব নামে পরিচিত। বিগত ফ্যাসিস্ট আমলে ২০১৬-২০১৭ সালে ওসি মাহবুব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে। তার অত্যাচারে শ্রীমঙ্গলের বিএনপি, জামায়াতের অসংখ্য নেতা কর্মী ঘরে ঘুমাতে পারেনি।২০১৮ সালে সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর থানার ওসি হিসেবে যোগদান করে রাতের ভোটের সফল আয়োজন করে পুরষ্কার সরুপ ২০১৯ ও ২০২০ সালে বিশম্ভপুর থানায় ওসি হিসেবে চাকুরী করেছে। ২০২১ ও ২০২২ সালে ছাতক থানায় ওসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় তার অত্যাচারে বিএনপি, জামায়াতের অসংখ্য নেতা কর্মীকে অন্যায় ভাবে কারাগারে পাঠায়। ০৫ আগস্টের ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার পালাবদলে বিতর্কিত ওসি মাহবুবুর রহমান এপি্বিএনে বদলী হলেও তার ক্ষমতার দাপটে এলাকার নিরীহ জনসাধারন অসহায় পড়েছে। ভুক্তভোগী তাজ উদ্দিন এর পরিবারের দাবি নিরপেক্ষ তদন্তে মাধ্যমে তাদের কে ওসি মাহাবুব এর রক্তচক্ষু থেকে রক্ষা করা।
এই বিষয় ওসি মাহবুবুর রহমান-সাথে বক্তব্য নিতে চাইলে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয় নি।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ