ঢাকা | বঙ্গাব্দ

মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে ঐক্যবদ্ধ যুবসমাজ, চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে ঐক্যবদ্ধ যুবসমাজ, চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার ছবির ক্যাপশন: বৈঠক শেষের ছবি
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলীরগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবসমাজ। মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (২৪ অক্টোবর) গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সভা করে মাদক প্রতিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় আলীরগ্রাম যুবসমাজের উদ্যোগে গোয়াইনঘাট দাখিল মাদ্রাসার হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুস শুক্কুর। বৈঠকে এলাকার তরুণ সমাজ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বৈঠকে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি। তাই আলীরগ্রামকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

এ সময় তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন গঠনমূলক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

মাদকের বিস্তার রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন উপস্থিত ব্যক্তিরা।

বৈঠকে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, মুরব্বি কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক, গুলজার আহমদ, নিজাম উদ্দিন, শিক্ষক সুলেমান আহমদ, শিক্ষক সুলতান আহমদ, সাংবাদিক রুবেল আহমদ, বেলাল আহমদ, শিক্ষক নুরুল হুদা, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, এখলাছুর রহমান মুমিন, আনিছুর রহমান, সাংবাদিক রায়হান উদ্দিন, দেলোয়ার হোসেন, আমানুল্লাহ, গিয়াস আহমদ, আব্দুল্লাহ, আব্দুস সুবহান, সেলিম আহমদ, রুমেল আহমদ, জুবায়ের আহমদ, খালেদ আহমদ, জিয়াউর রহমান, মিজানুর রহমান, রিফাত আহমদ ও ফাইয়াজ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শনিবারের সভায় আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

আলীরগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণ, এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, দল-মতনির্বিশেষে গ্রামের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আলীরগ্রামকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইফোন ১৫ প্রো ম্যাক্সের লোভে স্কুলছাত্রকে ভারতে নিয়ে হত্যার

আইফোন ১৫ প্রো ম্যাক্সের লোভে স্কুলছাত্রকে ভারতে নিয়ে হত্যার