ঢাকা | বঙ্গাব্দ

দিরাইয়ে ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে নিতে ১৩ পরিবারকে সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
দিরাইয়ে ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে নিতে ১৩ পরিবারকে সহায়তা ছবির ক্যাপশন: সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ঢেউটিনসহ প্রয়োজনীয় গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (০৪ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ ( দিরাই-শাল্লা ) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। 

বর্তমান সরকার সবসময়ই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দিরাই ও শাল্লার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামপুরে পচা ও অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

বিরামপুরে পচা ও অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ