ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে কোওরবাজার-জুজমহল সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও লক্ষাধিক মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
গোয়াইনঘাটে কোওরবাজার-জুজমহল সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও লক্ষাধিক মানুষ ছবির ক্যাপশন: রাস্তার বেহাল দশা ০
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নম্বর পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের কোওরবাজার থেকে জুজমহল পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় ঢেকে যায়। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীরা।

এলাকাবাসী জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক স্কুল, মসজিদ, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সড়কটির সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। তাদের দাবি, দ্রুত সড়কটি সংস্কার ও টেকসইভাবে উন্নয়ন করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা সাহেদ আহমদের পবিত্র ঈদুল আজহার

গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা সাহেদ আহমদের পবিত্র ঈদুল আজহার