নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলংয়ের রাধানগরে হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের পরিচালিত মক্তবসমূহের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় রাধানগর মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১১নং মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওসারের অর্থায়নে ছাতা, বই, কলম ও ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, প্রথম যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মুহাম্মদ, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নুর মুহাম্মদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম শাহিন, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জাফলং পরগনার মুরব্বি মো. জালাল উদ্দিন, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মুহতামিম ও ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলযারুল উলুম ভিত্রিখেল রাধানগর মাদ্রাসার নির্বাহী মুহতামিম হযরত মাওলানা ইব্রাহীম মোস্তফা।
আয়োজকরা জানান, শিশুদের ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আগত অতিথিরা মোস্তাফিজুর রহমান কাওসারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
Rubel Ahmed