নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে প্রবাসী কমিউনিটি ও জিসাস নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে বার্কি শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) স্থানীয় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মধ্য জাফলং বার্কি শ্রমিক সমবায় সমিতির সার্বিক তত্ত্বাবধানে প্রায় শতাধিক শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনা প্রদান করেন আমেরিকা প্রবাসী কমিউনিটি ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিক। সাব্বির আহমদ সানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্কি শ্রমিক সমবায় সমিতির সভাপতি লোকমান আহমদ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন ইব্রাহীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, আলীরগাঁ কলেজের প্রভাষক মো. জাহিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইমরান আহমদ ইমু, মামুন আহমদ, সুহিন আহমদ, মাসুক, মিলন, বিলাল আহমদ, মানবাধিকার কর্মী তোফায়েল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর জাফলং অঞ্চলের মানুষ পাথর কোয়ারির ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে কোয়ারি বন্ধ থাকায় শ্রমজীবী মানুষ মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় প্রবাসী নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
বার্কি শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে কাওছারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
প্রধান ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী দ্রুত এই অঞ্চলের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা জন্য জুর দাবি জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Rubel Ahmed