ঢাকা | বঙ্গাব্দ

ছাতকে ভারতীয় মদ সহ ৯ লক্ষ ৫ হাজার টাকা মুল্যের মালামাল জব্দ করেছে থানা পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
ছাতকে ভারতীয় মদ সহ ৯ লক্ষ ৫ হাজার টাকা মুল্যের মালামাল জব্দ করেছে থানা পুলিশ ছবির ক্যাপশন: ভারতীয় মালামাল
সেলিম মাহবুবঃছাতক থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের লামাপাড়া নামক গ্রামের বিলাই জামে মসজিদ এর সামনে কাঁচা পাকা রাস্তার উপরে স্থানীয়দের সহায়তায় এসআই, শরিফুল ইসলাম, এসআই, আব্দুল জলিল, এসআই, সাদেক সঙ্গীয় ফোর্স পৌঁছা মাত্রই আসামীগন মাদকদ্রব্যে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এসআই শরিফুল ইসলাম ইং ২৪/০৩/২০২৬ তারিখ রাতে  আসামীদের ফেলে যাওয়া জব্দকৃত আলামত ক) ০৩টি নেট জাতীয় লাল রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৭০ টি ভারতীয় মদের বোতল, যাহা কাঁচের বোতলের মধ্যে প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে AC BLACK লেখাসহ বিভিন্ন লেখা রহিয়াছে, প্রতি বোতলে ৩৭৫মিঃ লিঃ করে সর্বমোট (৭০x৩৭৫)=২৬২৫০ মিঃ লিঃ, যাহার প্রতি বোতলের মূল্য অনুমান ১৫০০/-টাকা করে মোট মূল্য (৭০x১৫০০)= ১,০৫,০০০/-টাকা, (খ) ০৩টি নেট জাতীয় লাল রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৬৬টি ভারতীয় মদের বোতল, যাহা কাঁচের বোতলের মধ্যে,  প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে Ice Vodka লেখাসহ বিভিন্ন লেখা রহিয়াছে, প্রতি বোতলে ৩৭৫মিঃ লিঃ করে মোট (৬৬x৩৭৫)=২৪৭৫০ মিঃলিঃ, যাহার প্রতি বোতলের মূল্য অনুমান ১৫০০/-টাকা করে মোট মূল্য (৬৬x১৫০০)= ৯৯,০০০/-টাকা, (গ) ০১টি প্রিন্টের সিনথেটিক কাপড়ের অংশ বিশেষের মধ্যে বাঁধা অবস্থায় প্লাস্টিকের ৯৪ বোতল ভারতীয় মদ, প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে Officer’s Choice লেখাসহ বিভিন্ন লেখা রহিয়াছে, প্রতি বোতলে ১৮০ মিঃলিঃ করে মোট (৯৪x১৮০)=১৬৯২০ মিঃলিঃ, যাহার প্রতি বোতলের মূল্য অনুমান ১০০০/-টাকা করে মোট মূল্য (৯৪x১০০০)= ৯৪,০০০/-টাকা, উদ্ধারকৃত সর্বমোট (৭০+৬৬+৯৪)=২৩০ বোতল ভারতীয় মদ, যাহার সর্বমোট ওজন-(২৬২৫০+২৪৭৫০+১৬৯২০)=৬৭৯২০ মিঃ লিঃ, যাহার সর্বমোট মূল্য অনুমান (১,০৫,০০০+৯৯,০০০+ ৯৪,০০০) =২,৯৮,০০০/-টাকা, (ঘ) মাদক পরিবহনে কাজে ব্যবহৃত ০১টি সবুজ রংয়ের রেজিঃ বিহীন পুরাতন সিএনজি গাড়ী, যাহার আনুমানিক মূল্য-৩,৫০,০০০/-টাকা, (ঙ) আসামীদের ফেলে যাওয়া ০১টি রেজিঃ বিহীন কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল, যাহার আনুমানিক মূল্য-৬০,০০০/-টাকা জব্দ করেন। পরবর্তীতে পলাতক অজ্ঞাতনামা আসামগনের বিরুদ্ধে এসআই শরিফুল ইসলাম এজাহার দায়ের করিলে ছাতক থানার মামলা নং-২৬, তারিখ-২৪/০৩/২০২৬খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারণী ২৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সহিত জড়িত পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। ##

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্ম

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্ম