ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মদসহ আটক ২, পলাতক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মদসহ আটক ২, পলাতক ১ ছবির ক্যাপশন: আটক ২
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (০২ জুন) ভোর রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলো— গোয়াইনঘাট থানার নলজুড়ি পশ্চিম (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উজিরপুর এলাকার (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) মো. মিলনের ছেলে মো. তুশিল (১৯)। এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও এক আসামী পালিয়ে গেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা চলছে। রাত অনুমান ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ইমামুল ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামের একজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​আটককৃতদের তল্লাশি করে ইমামুলের কাছ থেকে ৪৩ বোতল 'ICONIQ WHITE' (৩৭৫ মিলি) এবং তুশিলের কাছ থেকে ১৭ বোতল 'ROYAL GREEN' (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ৬০ বোতল মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পলাতক আসামী আমিনুলের সহায়তায় সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে বিক্রির জন্য মজুত করেছিল।

​এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুর ২টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।"

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি

জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি