ঢাকা | বঙ্গাব্দ

মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিলের একাংশ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বাদ আসর জাফলং অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমেদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মারুফ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সম্মানিত সেক্রেটারি বোরহান উদ্দিন আফ্রিদি।
প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন আফ্রিদি বলেন, পবিত্র মাহে রমাদান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সংযম ও আল্লাহভীতির শিক্ষা দেয়। তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির ডা. আব্দুর নূর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩ নং পূর্ব ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
গোয়ানঘাটে ছাত্র জমিয়তের করণীয় শীর্ষক আলোচনা সভা  ও ইফতার ম

গোয়ানঘাটে ছাত্র জমিয়তের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার ম