ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ছাত্রদল নেতা মমিনুল হক'র নামে অপপ্রচার: থানায় সাধারণ ডায়েরি

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
গোয়াইনঘাটে ছাত্রদল নেতা মমিনুল হক'র নামে অপপ্রচার: থানায় সাধারণ ডায়েরি ছবির ক্যাপশন: মমিনুল হক ও জিডি কপি
ডেক্স নিউজ :
​সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মমিনুল হক-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও সম্মানের কথা বিবেচনা করে আজ (৩০ মে) গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার জিডি নং- ১২০০।

​জিডি সূত্রে জানা গেছে, গত ২৭ মে রাত আনুমানিক ১০টার দিকে 'সত্যের পথে নিউজ' নামক একটি ফেসবুক আইডি থেকে মমিনুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করা হয়। পরবর্তীতে ২৮ মে সকালে 'Sylhet Buletin' এবং আজ ৩০ মে সকালে 'Sylhet Bangla24' নামক ফেসবুক পেজ ও আইডি থেকে তাঁর নামে মিথ্যা, মানহানিকর তথ্য ও হুমকি প্রদান করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ করার লক্ষ্যেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

​এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক বলেন,​"আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমার রাজনৈতিক ক্যারিয়ারে একটি পরিচ্ছন্ন সুনাম রয়েছে। রাজনৈতিক হিংসায় ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু চক্র গত কয়েকদিন ধরে বিভিন্ন ভুঁইফোড় ফেসবুক পেজ ও আইডির মাধ্যমে আমাকে নিয়ে বাজে মন্তব্য ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যে সকল অসাধু ব্যক্তি বা অবৈধ কাজের সাথে আমাকে জড়িয়ে নিউজ করা হয়েছে, তাদের সাথে আমার কোনো দূরতম সম্পর্কও নেই। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।"তিনি আরও জানান, এই মিথ্যা প্রচারণার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং রাজনৈতিকভাবে মানহানির শিকার হচ্ছেন। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​মমিনুল হক বর্তমানে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করেছেন। তবে ভবিষ্যতে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

​গোয়াইনঘাট থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু ভেঙ্গে দেওয়া হয়েছে

জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু ভেঙ্গে দেওয়া হয়েছে