প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁওয়ে বিএনপির মতবিনিময় সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা হোসাইন আহমেদ।
সভায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল উদ্দিন।
এছাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে আব্দুল হাকিম চৌধুরী নগদ বানই-নয়াখেল ইটসলিং বেলচা শ্রমিক সংগঠনকে ১ হাজার ইট এবং খলাগ্রাম সমবায় সমিতিকে সিঁড়ি সংস্কারের জন্য প্রায় ১ লাখ টাকা অনুদান দেন।
স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও শ্রমজীবী মানুষের সহযোগিতায় এ উদ্যোগকে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা স্বাগত জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬