প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট(সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী সাকিন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল জাতীয় FAIRDYL (Codeine Phosphate) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাতনী সাকিন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬