প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2026 ইং
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুমনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. জাহিদ আহমদ।
অনুষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং দিবসটির গুরুত্ব তুলে ধরে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় চেতনা ধারণের আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬