প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
গোয়াইনঘাটে ১৮৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডেক্স নিউজ:
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ (বিজ্ঞ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রুবেল দাস একদল পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর (বাংলাবাজার) এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাউরবাগ হাওর এলাকার মোঃ সুলতানের ছেলে মোঃ মজনু (২৮) এবং একই এলাকার আব্দুল খালিকের ছেলে মোঃ জলিল (২৯)। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৪০০ টাকা। পুলিশ মাদকদ্রব্যগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করেছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ যথাযথ পুলিশ প্রহরায় আসামিদের সিলেট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬