প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
গোয়াইনঘাটে বিএনপি নেতা ও ব্যবসায়ী নেতার হজ্বযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান এবং রাধানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামালের পবিত্র হজ্বযাত্রা উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) রাত ৯টায় স্থানীয় রাধানগর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দীন।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। ২০২৬ সালের পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে তাদের এই সফরের সাফল্য, নিরাপত্তা ও সুস্থতা কামনায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, "হজ্ব ইসলামের একটি অন্যতম রুকন। আমাদের প্রিয় নেতা ও ব্যবসায়ী সমাজের অভিভাবক আল্লাহর মেহমান হিসেবে পবিত্র মক্কায় যাচ্ছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাদের নিরাপদ যাত্রা এবং 'হজ্ব-এ-মাবরুর' কবুলিয়াতের জন্য প্রার্থনা করছি।"
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, সহ সভাপতি মুসা, সাধারণ সম্পাদক ডাক্তার নুর মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মুহাম্মদ, যুবদল নেতা জসীম উদ্দিন, সালেক আহমদ, নওয়াব আলী মেম্বার, রুবেল আহমদ সানি, রফিক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব আলাল আহমদ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলে সাইদুর রহমান ও মোস্তফা কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি হজ্বযাত্রীদ্বয়ের সফরের সফলতার জন্য মহান রব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬